eaibanglai
Homeএই বাংলায়বান্ধবীর বাড়ি থেকে চুরি করে দুবাই পালানোর ছক! বিমানবন্দর থেকে ধৃত যুবক

বান্ধবীর বাড়ি থেকে চুরি করে দুবাই পালানোর ছক! বিমানবন্দর থেকে ধৃত যুবক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চলতি মাসের ১৩ তারিখ কাঁকসার বামুনাড়া এলাকায় এক বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল পুলিশ। চুরির ঘটনায় অভিযুক্ত ভিন রাজ্যের এক যুবককে গ্রেফতার করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল মলানদিঘী ফাঁড়ির পুলিশ।

প্রসঙ্গত সম্প্রতি বামুনাড়া এলাকার এক মহিলার বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। কাঁকসার মলানদিঘী ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়। মলানদিঘী ফাঁড়ির ইনচার্জ রাজেশ ভট্টাচার্যের নেতৃত্বে তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজ দেখে উঠে আসে গোপী মোদির নাম। এই গোপী মোদি ঝাড়খণ্ডের ঝরিয়া এলাকার বাসিন্দা এবং
গৃহকর্তীর পরিচিত। গত ১৩ তারিখ ওই মহিলার বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা, ডলার ও সোনার অলংকার মিলিয়ে সাড়ে তিন লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় যুবক। অভিযুক্তের মোবাইল লোকেশন ট্র্যাক করা হয়। তারপরেই মলানদিঘী ফাঁড়ি এএসআই শেখ আলী সুরের নেতৃত্বে একটি দল কলকাতা বিমানবন্দরে হানা দেয় এবং সেখান থেকেই গোপীকে গ্রেপ্তার করা হয়। তারপর তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে দুবাই পালানোর ছক ছিল ওই যুবকের। অন্যদিকে ধৃতকে জেরা করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments