নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ২৩ শে মে স্বরবাক-দুর্গাপুর আয়োজিত রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হল ছিমছাম, অনাড়ম্বর ভাবে, দুর্গাপুর ইস্পাত নগরীর ১৮ রুমড্ হোস্টেলে। সংস্থার কর্ণধার বিপ্লব মুখার্জীর পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে সংস্থার শিক্ষার্থী – সদস্যরা ছাড়াও অংশগ্রহণ করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঋতুকণা ভৌমিক, কলাবতী মিউজিক একাডেমী, ছন্দবাণী এবং সন্দর্ভ সংস্থার শিল্পীগণ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গুরুবাক্য’ কৌতুক নাটক অবলম্বনে নির্মিত ভাষ্য-নাট্য ‘সহজ সমাধান’, সম্পাদনা ও নির্দেশনা, বিপ্লব মুখার্জী। সমগ্র অনুষ্ঠানটি খুবই মনোগ্রাহী হয়েছে বলে দর্শকসাধারণ মত প্রকাশ করেছেন।










