নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জাতীয় সড়কে টোটো চলাচল নিষদ্ধ। অভিযোগ তবুও যাতায়াতের জন্য প্রায়ই জাতীয় সড়কে উঠে পড়ে টোটো। যার জেরে দুর্ঘটনার প্রবণতা বেড়ে যায়। এবার জাতীয় সড়কে টোটো চলাচলের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ।
বুধবার দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে একাধিক টোটো আটক করে। আটক হওয়া চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার কড়া নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সতর্ক করে জানানো হয়, ভবিষ্যতে হাইওয়েতে টোটো চালাতে ধরা পড়লে গাড়ি বাজেয়াপ্ত (সিজ) করা হবে এবং জরিমানাও করা হবে।
অন্য়দিকে এই অভিযানের জেরে এদিন টোটো চালকদের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি হয়। এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।










