eaibanglai
Homeএই বাংলায়শুচিবাই ব্যাধি! শ্রীমার কথা শুনলেই বোঝা যায়

শুচিবাই ব্যাধি! শ্রীমার কথা শুনলেই বোঝা যায়

সঙ্গীতা চৌধুরীঃ- শুচিবাই কে শ্রীমা একধরনের মারাত্মক ব‍্যাধি বলতেন। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। একবার কাকের প্রস্রাবে অশুচি- নলিনীদিকে স্নান করতে দেখে মা বলেছিলেন, “শুচিবাই! মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না। ..আর শুচিবাই যত বাড়াবে তত বাড়বে।” আর একবার মা নলিনীদিকে বলেছিলেন, “ আমিও তো দেশে কত শুকনো বিষ্ঠা মাড়িয়ে চলেছি । দুবার ‘গোবিন্দ গোবিন্দ’ বললুম , বাস্ শুদ্ধ হয়ে গেল। মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ।”

জয়রামবাটিতে রাঁধুনী ব্রাহ্মণী অধিক রাত্রিতে কুকুর ছুঁয়ে এসে স্নান করতে চাইলে মা নিষেধ করলেন। হাত পা ধুয়ে গঙ্গাজলে পবিত্র হবার নির্দেশ দিলেন। তাতেও যখন তার মন উঠল না – তখন মা বললেন, “ তবে আমাকে স্পর্শ কর।”

আর একবার উদ্বোধনে শ্রীমায়ের খুল্লতাত নীলমাধব মুখুজ্জের মৃত‍্যুর পরে শববাহকদের মধ‍্যে একজন শূদ্র ছিলেন, গোলাপ মা এই অশাস্ত্রীয় অবৈধ ব‍্যাপারের প্রতি মায়ের দৃষ্টি আকর্ষণ করলে শ্রী মা বলেন “ শুদ্দুর কে গোলাপ? ভক্তের জাত আছে কি?”

সত্যি ভক্তের জাত নেই, তাই মা জগৎ জননী মা হতে পেরেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments