eaibanglai
Homeএই বাংলায়জন্ম-মৃত্যুর শংসাপত্র পেতে চরম হয়রানি, দপ্তরে সরজমিনে বিজেপি যুব মোর্চা

জন্ম-মৃত্যুর শংসাপত্র পেতে চরম হয়রানি, দপ্তরে সরজমিনে বিজেপি যুব মোর্চা

সংবাদদাতা, রানীগঞ্জ -: ​জন্ম ও মৃত্যুর শংসাপত্র পেতে মাসের পর মাস ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে, যার ফলে স্কুল ভর্তি থেকে সরকারি প্রকল্পের কাজ থমকে গেছে রানীগঞ্জের বাসিন্দাদের। এই চরম হয়রানির অভিযোগে বুধবার রানীগঞ্জের তারবাংলা জলট্যাংকি এলাকার জন্ম-মৃত্যু নিবন্ধন দপ্তরে সরজমিনে হাজির হলেন স্থানীয় বিজেপি যুব নেতৃত্ব।

​ভুক্তভোগীদের অভিযোগ, গত প্রায় ৬ মাস ধরে কর্পোরেশনের দপ্তরে চক্কর কেটেও মিলছে না শংসাপত্র। দপ্তরের তরফে বারবার ‘পোর্টাল কাজ করছে না’ বলে অজুহাত দেওয়া হচ্ছে। এদিন দপ্তরে গিয়ে বিজেপি নেতারা দেখেন, নির্ধারিত সময়ে আধিকারিকরা অনুপস্থিত এবং কর্মীদের আসার ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম চলছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পরিষেবা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। ​বিজেপি যুব নেতৃত্বের দাবি, অবিলম্বে দপ্তরের কাজের পরিবেশ উন্নত করতে হবে এবং হয়রানি বন্ধ করে দ্রুত শংসাপত্র প্রদানের ব্যবস্থা করতে হবে। দপ্তরের পক্ষ থেকে সমস্যাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে, কবে নাগাদ এই দপ্তরের পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরবে এবং সাধারণ মানুষ এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে?

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments