eaibanglai
Homeএই বাংলায়রানিগঞ্জে ‘পবিত্র’ প্রেমলীলা ও জনতার ‘অপ্রীতিকর’ বিচারসভা

রানিগঞ্জে ‘পবিত্র’ প্রেমলীলা ও জনতার ‘অপ্রীতিকর’ বিচারসভা

সংবাদদাতা, রানীগঞ্জ -: পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে ক্ষমতার অলিন্দে থাকা প্রভাবশালী পরিবারের অন্দরে এখন প্রেমের জোয়ার। জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরির সুযোগ্য তনয় পবিত্র বাউরির ‘পবিত্র’ পরকীয়া প্রেম নিয়ে খোদ এলাকায় বেজেছে রণদামামা। স্থানীয় এক বিবাহিতা গৃহবধূর সঙ্গে তাঁর ‘গভীর সখ্য’ যখন গ্রামবাসীর অগোচরে থাকেনি, তখন স্বাভাবিকভাবেই সমাজ রক্ষায় আসরে নেমেছে ক্ষুব্ধ জনতা।

​বুধবার সভাধিপতির বাড়ির সামনে জনতার জমায়েত দেখে মনে হচ্ছিল, বিচারালয় নয়, রীতিমতো ‘পারিবারিক মিলনমেলা’ বসাতে উদ্যত গ্রামবাসীরা! তাঁদের একমাত্র দাবি—পরকীয়ার সার্থকতা খুঁজতে ওই গৃহবধূর সঙ্গে পবিত্রর বিয়ের পিঁড়িতে বসার ব্যবস্থা করতে হবে।

পরিবারের গড়িমসিতে মেজাজ হারিয়ে ভাঙচুর চলল অন্দরমহলের দরজায়। অগত্যা লাঠি উঁচিয়ে পুলিশকে আসতে হলো ‘প্রেমের রসায়ন’ ঠান্ডা করতে। সভাধিপতির পরিবার মুখে কুলুপ এঁটেছে, অথচ এলাকায় এখন পবিত্রর এই প্রেমলীলাই আলোচনার কেন্দ্রবিন্দু। ক্ষমতার ছায়ায় বেড়ে ওঠা এই সম্পর্কের পরিণাম শেষ পর্যন্ত কোন ‘থানায়’ গড়ায়, সেটাই এখন দেখার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments