সঙ্গীতা চৌধুরীঃ- ৩০ শে চৈত্র ১৪৩২ আজ সমান মাসের মঙ্গলবার। বাংলার যে মাসের ৩০ তারিখ মঙ্গলবার হয় তাকেই বলা হয় সমান মাসের মঙ্গলবার। প্রত্যেক ঋতুমতী মহিলার এই দিনটি মানা কর্তব্য। কারণ মহিলারা ঋতুমতী অবস্থায় ব্রাহ্মণ, শাঁখ, গরু ইত্যাদি জিনিস ছুঁয়ে থাকে, যা তাদের ছোঁয়া উচিত নয়। এর ফলে যে দোষ হয় সেই দোষ খণ্ডন হয় আজকের দিনটি পালন করায়। আজকের দিনে মহিলারা ভাত খায় না তারা ময়দা খায় আর আলতাপাতা , দূর্বা , লালসুতো সুপুরিতে জড়িয়ে মা মঙ্গলচন্ডীর কাছে পুজো দেয়।



















