eaibanglai
Homeএই বাংলায়বিজেপির বিজয় মিছিল ঘিরে দুই পক্ষের বচসা হাতাহাতি, আটক তিন

বিজেপির বিজয় মিছিল ঘিরে দুই পক্ষের বচসা হাতাহাতি, আটক তিন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিজেপির বিজয় মিছিল ঘিরে দুই পক্ষের বচসা হাতাহাতি ঘিরে অশান্তি। মধ্যস্থতা করতে নামাতে হল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। ঘটনা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার অন্ডালের।

শুক্রবার দুপুরে অন্ডালের সঁকরা গ্রাম এলাকায় বিজেপির একটি বিজয় মিছিল বার হয়। কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করে, ওই মিছিলের কথা তারা জানেন না। কার নির্দেশে বা উদ্যোগ ওই মিছিল প্রশ্ন করতে যেতেই শুরু হয় বচসা। কিছু ক্ষণের মধ্যেই দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়, যা গড়ায় হাতাহাতিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

প্রিয়াংশু রায় নামে বিজেপির এক যুব সভাপতি বলেন, ‘‘২০২১ সালে আমাদের উপর ওরাই অত্যাচার করেছে। তারা এখন বিজেপির হয়ে বিজয় মিছিল বার করছে। আমাদের মণ্ডল সভাপতির কাছেও এই মিছিলের খবর ছিল না। সে নিয়ে বলতে যেতেই আমাদের মেরেছে। তিন জন জখম হয়েছি।’’

পুরো ঘটনায় রানীগঞ্জ ৪ মণ্ডল বিজেপির সভাপতি রাখাল চন্দ্র দাস বিস্মিত। তিনি করেন,”বিজয় মিছিল হচ্ছিল অথচ আমি জানিনা। এই বিজয় মিছিল তৃণমূলের লোকেরা বিজেপির ঝান্ডা ধরে করছিল। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের মারধর করতে থাকে ওরা। পুলিশকে জানাই। পুলিশ ওদের তিন জনকে আটক করেছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments