eaibanglai
Homeএই বাংলায়দোকান উচ্ছেদের নোটিস ঘিরে বিক্ষোভ হকারদের

দোকান উচ্ছেদের নোটিস ঘিরে বিক্ষোভ হকারদের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে ক্ষমতার পালা বদলের পর পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সম্প্রতি উচ্ছেদ অভিযান শুরু করেছে বার্নপুরের সেল আইএসপি কর্তৃপক্ষ। ভাঙা হয়েছে সেলের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা একাধিক তৃণমূল কার্যালয়, তৃণমূলের দলীয় কার্যালয় ক্লাব ঘর। এবার এই উচ্ছেদ কর্মসূচির অংশ হিসেবে বার্নপুরের ত্রিবেণী মোড়, বারি ময়দান ও স্টেশন রোড এলাকার হকাররাদের উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে। আর এই উচ্ছেদের প্রতিবাদে সরব হয়েছে হকাররা। বুধবার এলাকার হকাররা টাউন অফিসের সামনে একত্রিত হয়ে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ দেখান।

বিক্ষোভরত হকাররা জানান,দোকান সরাতে তাদের আপত্তি নেই, কিন্তু তাদের বিকল্প জায়গার ব্যবস্থা করে দিতে হবে। হকারদের দাবি, কেউ ২৫ বছর ধরে আবার কেউ ৩০ বছর ধরে ওই এলাকায় ব্যবসা করছেন। এই ব্যবসা করেই তারা পরিবার লালন পালন করেন। এখন হঠাৎ করে দোকান উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে কোথায় যাবেন? বিষয়টি তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। দোকানদারদের একাংশ জানান, এর আগেও একাধিকবার নোটিস দেওয়া হলেও কখনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু এবার সেল কর্তৃপক্ষের তরফে দোকান সরিয়ে নেওয়ার জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

বিক্ষোভকারীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে বহু পরিবার রাস্তায় নেমে আসবে। তাই অবিলম্বে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments