eaibanglai
Homeএই বাংলায়মোবাইল চুরি করে পালানোর সময় গণপিটুনির শিকার যুবক, উদ্ধার করল পুলিশ

মোবাইল চুরি করে পালানোর সময় গণপিটুনির শিকার যুবক, উদ্ধার করল পুলিশ

সংবাদদাতা, আসানসোল -: আসানসোলের মুর্গাসোল এলাকায় চা দোকানের মালিকের মোবাইল ফোন চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা অভিযুক্তকে মারধর করে বলে অভিযোগ।

​স্থানীয় সূত্রে জানা গেছে, চা দোকানির ফোন হাতিয়ে যুবকটি দ্রুত পালানোর চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। ক্ষিপ্ত জনতা তাকে মারধর করতে শুরু করলে এলাকায় চরম উত্তজনা সৃষ্টি হয়। ​খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে উত্তেজিত জনতার হাত থেকে যুবকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত যুবকের বাড়ি শ্রীপুর এলাকায় বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। দিনের বেলায় জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments