eaibanglai
Homeএই বাংলায়সৃষ্টি পরিষদ নিবেদিত আমার গানের মালা

সৃষ্টি পরিষদ নিবেদিত আমার গানের মালা

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ- দক্ষিণ কলকাতার সুপরিচিত সাংস্কৃতিক সংস্থা সৃষ্টি পরিষদের উদ্যোগে নিবেদিত হলো রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের সংগীতের মনোজ্ঞ অনুষ্ঠান “আমার গানের মালা”। অংশগ্রহণ করলেন অনুষ্ঠানের পরিচালক শিল্পী শুভাশিস মজুমদার, বিশেষ প্রতিশ্রুতি সম্পন্ন ঋতুকনা ভৌমিক সহ অরুন্ধতী মুখোপাধ্যায়, প্রজ্ঞাশ্রী চক্রবর্তী, রাজেশ্বরী চক্রবর্তী, কাবেরী ঘোষ, কৃষ্ণ দাস, শেফালী পাল, সুমিতা চক্রবর্তী, নিনা রায়, লক্ষ্মী দাশগুপ্ত, সুস্মিতা পাল, মালিকা চক্রবর্তী, সুমন চট্টোপাধ্যায় এবং আরো অনেকে। যন্ত্রণুষঙ্গে সুমন মুখোপাধ্যায় এবং শুভজিৎ আচার্য ছিলেন অনবদ্য। সমবেত সংগীত পরিবেশন করেন ‘গোধূলির আলো’ সংস্থার শিল্পীবৃন্দ। দক্ষিণ কলকাতার অশ্বিনী দত্ত লেন-এ কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহ্যমন্ডিত বাসভবনের বৈঠকখানায় আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানে আমন্ত্রিত শ্রোতারাও ছিলেন বিশেষরূপে নির্বাচিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments