eaibanglai
Homeএই বাংলায়মহিলাদের সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ

মহিলাদের সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মহিলাদের সার্ভিক্যাল ক্যানসার বা জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি কমাতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। সারা দেশ জুড়ে ১৪ বছর ও ও তার ঊর্ধ্বে বয়সি প্রায় ১.১৫ কোটি মেয়েদের বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এবার সেই কর্মসূচিতে সামিল হয়েছে রাজ্য। শনিবার থেকে রাজ্য জুড়ে বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন প্রদান কর্মসূচির সূচনা হলো। এদিন কলকাতার বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার এই টিকাদান কর্মসূচির সূচনা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে। এখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই, পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকডাঃ মহঃ ইউনুস সহ স্বাস্থ্য দফতরের আধিকারিক ও চিকিৎসকরা।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে জেলার মহকুমা ও জেলা হাসপাতালের পাশাপাশি বিভিন্ন গ্রামীণ হাসপাতালেও এই ভ্যাকসিন দেওয়া হবে। পশ্চিম বর্ধমান জেলায় প্রায় ৩২ হাজার জনকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments