eaibanglai
Homeএই বাংলায়বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্য়াঙ্ক

বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্য়াঙ্ক

সন্তোষ কুমার মণ্ডল,অন্ডালঃ- বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের বিশাল জলের ট্য়াঙ্ক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার ইসিএলের বাকলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায়। এই দুর্ঘটনায় ইসিএলের দুই কর্মী সঙ্গীতা দেবী (৫০) ও প্রভাবতী ভূঁইয়া (৫০) আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রসঙ্গত গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে এলাকায়। এই আবহে প্রায় ৭০ বছরের পুরনো জলের ট্যাঙ্কটি ভেঙে পড়ায় রক্ষনাবেক্ষণ নিয়ে ইসিএলের গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। তাঁদের অভিযোগ, প্রায় সাত দশকের পুরনো জলের ট্যাঙ্কটিকে শুধুমাত্র নামমাত্র মেরামত করে চালিয়ে যাওয়া হচ্ছিল। বারবার সতর্ক করা সত্ত্বেও স্থায়ী সংস্কার বা নতুন জলের ট্যাঙ্ক নির্মাণের কোনও উদ্যোগ নেয়নি ইসিএল কর্তৃপক্ষ। ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন তাঁরা।

জানা গেছে, এই জল ট্যাঙ্ক থেকে প্রায় হাজারের বেশি পরিবারে জলের সরবরাহ হতো। এই অবস্থায় ওই এলাকায় জলের চরম সংকট দেখা দেবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

যদিও এই পুরো ঘটনায় ইসিএলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments