eaibanglai
Homeএই বাংলায়রাজ্যে পালা বদল, চেলিডাঙ্গায় ১১ বছর পর খুলল বন্ধ দোকান

রাজ্যে পালা বদল, চেলিডাঙ্গায় ১১ বছর পর খুলল বন্ধ দোকান

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে পালা বদলের জের, আসানসোলের চেলিডাঙ্গায় ১১ বছর পর খুলল বন্ধ দোকান। অভিযোগ দোকান মালিক বিজেপি সমর্থক হওয়ায় তৃণমূল বিধায়কের হুমকির জেরে ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছিলেন । ১১ বছর পর বৃহস্পতিবার ফের খুললো দোকান, ব্যবসা শুরু করলেন দোকানের মালিক দীপক কুমার মধুকর।

দীপক কুমার জানান, ১৯৯৪ সাল থেকে তার দোকান ছিল। প্রথমে সেখানে একটি অটো পার্টসের দোকান চালানো হত। পরে সেখানে একটি পিসিও বুথও খোলা হয়। দীপক বিজেপি সমর্থক হওয়ায় তার দোকানে বিজেপির কিছু নেতা ও কর্মী আসা-যাওয়া করতেন। দীপকের দাবি একদিন তার কাছে আসানসোল উত্তরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ফোন আসে। তিনি জানতে চান তার দোকানে কেন বিজেপির লোকেরা জমায়েত করেন, এমনকি দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি। যদিও তাতে দমে জাননি দীপক, পাল্টা তিনি তৎকালীন মন্ত্রীকে জানিয়ে দেন দোকানটি তার নিজস্ব এবং তিনি বিজেপি সমর্থক, তাই তার দোকানে বিজেপি নেতা কর্মীরা এলে তাতে তার আপত্তির কিছু নেই। অভিযোগ, এরপর রাজনৈতিক চাপ ও ভয় দেখিয়ে তার দোকান বন্ধ করে দেওয়া হয়।

অবশেষে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসায় আবার নতুন করে দোকান খোলার সাহস পান তিনি এবং বৃহস্পতিবার নতুন করে দোকানটি খোলেন। তবে দীপক কমার দাবি করেন দীর্ঘ দিন দোকানটি বন্ধ থাকায় দোকানের বহু জিনিস চুরি হয়ে গেছে এমনকি এমনকি তার নামে থাকা বিদ্যুতের মিটারটিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তা সত্ত্বেও নতুন করে দোকান খুলতে পেরে খুশি দীপক কুমার জানান হুমকি ও ভয়ের আবহ থেকে বেরিয়ে আগামী দিনে ব্যবসায় তিনি সফল হবেন বলেই আশাাবদী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments