eaibanglai
Homeএই বাংলায়আসানসোলের কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা, আহত ৪০

আসানসোলের কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা, আহত ৪০

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে প্রথম শিফটের কাজ চলার সময় এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়া থানার ইসিএলের কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কয়লাখনিতে। দুর্ঘটনায় আহত ৪০ জন শ্রমিক। যার মধ্যে অনেকের অবস্থায় গুরুতর। প্রাথমিক খবর অনুযায়ী, একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে ইসিএল কর্তৃপক্ষ এখনও তা নিশ্চিত করেনি।

জানা গেছে কুনুস্তুরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভূগর্ভস্থ খনিতে ফার্স্ট শিফটে খনি কর্মীরা যখন ২৭ নম্বর সেকশনে কয়লা কাটার জন্য কাজ করছিল সেই সময়ই হঠাৎ করে কয়লা খনির একটি স্তরে আচমকাই এয়ার ব্লাস্ট বা বায়ু বিস্ফোরণ হয়। তাতে মুহূর্তের মধ্যে বাতাসের ঝড় বইতে শুরু করে। এর ফলে মুহূর্তে চারিদিকে ছিটকে পড়েন কর্মরত শ্রমিকেরা। এই ঘটনায় বেশিরভাগ শ্রমিক গুরুতর ভাবে আহত হয়েছেন। সকলকেই উদ্ধার করে রানিগঞ্জের বাঁশড়া এরিয়া হাসপাতাল ও ই সিএলএর অন্য হাসপাতাল গুলিতে চিকিৎসার জন্য পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ, সিআইএসএফ ও ইসিএলের নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থলে ছুটে যান।

অন্যদিকে এই দুর্ঘটনার জন্য খনি কর্তৃপক্ষের উদাসীনতা ও সঠিকভাবে নজরদারি না করার অভিযোগ করেছে শ্রমিক সংগঠনগুলি। খনি কর্তৃপক্ষের গাফিলতি ও নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments