eaibanglai
Homeএই বাংলায়অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক গ্রামবাসীদের

অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক গ্রামবাসীদের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার তালডাংরা ও আশেপাশের এলাকায় অবৈধ বালি কারবারের অভিযোগ বহুদিনের। স্থানীয়দের অভিযোগ প্রাক্তন শাসক দলের প্রছন্ন মদতেই চলে আসছে অবৈধ বালির এই কারবার। এতে একদিকে যেমন রাজস্বের ক্ষতি হয় তেমনি অবৈধ বালি উত্তোলনের জেরে নদীরও গতি পরিবর্তনের সম্ভাবনা থাকে। যার জেরে প্রকৃতির ভারসাম্য ক্ষতির আশঙ্কা থাকে।

এদিকে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর অবৈধ বালির পাচার রুখতে উদ্যোগ নিল খোদ গ্রামবাসীরাই। এমনই এক ঘটনা সামনে এসেছে বাকুড়ার তালডাংরা ব্লকের , রারোমেস্যা গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় জয়পন্ডা নদি থেকে অবৈধভাবে বালি পাচার হয়। মঙ্গলবার বিকেলে গ্রামবাসীরা নিজেরাই অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করে তালডাংরা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন দপ্তরের কর্মী আধিকারিকরা এবং বৈধ কাগজপত্র বা চালান দেখাতে না পারায় ট্রাক্টর সহ চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে এই অবৈধ ব্যবসার সাথে আর কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments