eaibanglai
Homeএই বাংলায়বীর বিনায়ক দামোদর সাভারকরের জন্মজয়ন্তী পালিত রূপনারায়ণপুরে​

বীর বিনায়ক দামোদর সাভারকরের জন্মজয়ন্তী পালিত রূপনারায়ণপুরে​

অঙ্কিতা চ্যাটার্জ্জী, সালানপুর -: মহান স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী চিন্তাবিদ বীর বিনায়ক দামোদর সাভারকরের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করল হিন্দু জাগরণ (সালানপুর খণ্ড)। বৃহস্পতিবার রূপনারায়ণপুর বাস স্ট্যান্ড চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজন ও সমাজসেবীরা সাভারকরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিনের অনুষ্ঠানে বক্তারা দেশের স্বাধীনতা সংগ্রামে সাভারকরের ত্যাগ ও অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, সাভারকরের জীবন দেশপ্রেম ও সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত, যা আগামী প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস। ভারতমাতার এই বীর সন্তানের প্রতি কৃতজ্ঞতা জানাতে এলাকার বহু মানুষ কর্মসূচিতে সামিল হন।

​ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ সভার জেলা বিধি প্রমুখ পার্থ চৌধুরী, সালানপুর ব্লক সংগঠন ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জীব ঘোষ, বিজেপি নেতা অনুপ চৌহান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সংক্ষিপ্ত ও মর্যাদাপূর্ণ এই আয়োজনের মধ্য দিয়ে রূপনারায়ণপুরে সাভারকর জয়ন্তী উদযাপিত হলো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments