eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে নো পার্কিং জোনে ট্রাফিক পুলিশের অভিযান

দুর্গাপুরে নো পার্কিং জোনে ট্রাফিক পুলিশের অভিযান

সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ‘নো পার্কিং’ জোনে দিনের পর দিন ধরে সারি দিয়ে ভারী পণ্যবাহী ও ফাঁকা ট্রাক দাঁড়িয়ে থাকে। ভিরিঙ্গি সহ সার্ভিস রোডের বিভিন্ন অংশের এই চিত্র দীর্ঘদিনের। অভিযোগ ‘নো পার্কিং’ বোর্ড-এর কোনো তোয়াক্কা না করে চালকরা সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখেন।

স্থানীয় ও নিত্যযাত্রীদের দাবি রাস্তার একাংশ দখল করে ঘণ্টার পর ঘণ্টা, কখনও আবার দিনের পর দিন দাঁড়িয়ে থাকছে ট্রাক। ফলে অন্যান্য ছোট গাড়ি, মোটরবাইক এবং স্থানীয় যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর জেরে শুধু যান চলাচলই ব্যাহত হচ্ছে না, ক্রমশ বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এমনকি নিত্যদিন ছোটখাট দুর্ঘটনা লেগেই থাকে। বিশেষ করে রাতের অন্ধকারে এবং ব্যস্ত সময়ে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষ দীর্ঘদিন ধরেই প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে আসছিলেন। অবশেষে অভিযানে নামল দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। বুধবার সার্ভিস রোড জুড়ে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা একাধিক ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ট্রাফিক নিয়ম ভঙ্গের অভিযোগে একাধিক ট্রাকের চালকের বিরুদ্ধে জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে নো পার্কিং এলাকায় ট্রাক দাঁড় করালে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments