সঙ্গীতা চৌধুরী,হুগলীঃ- গতকাল ছিল ফলহারিনী অমাবস্যা। এই দিন নালিকুলের সবুজ কালী মায়ের মন্দিরে অমাবস্যা উপলক্ষে মায়ের বিশেষ পুজো ও যজ্ঞাদি হয়, প্রচুর মানুষ এই দিন উপস্থিত ছিলেন। মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত শিবানন্দপুরী ও তার সুযোগ্য পুত্র দেবজ্যোতি অধিকারীর পরিচালনায় যজ্ঞাদি সুচারুরূপে সম্পন্ন হয়।
এদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও মানুষজন ছুটে এসেছিলেন মাকে দেখতে, আর মায়ের বিশেষ যজ্ঞাদিতে অংশগ্রহণ করতে। যজ্ঞঅনুষ্ঠান শেষে সমাগত ভক্ত শিষ্যদের জন্য মায়ের ভোগ খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল মন্দির কমিটির পক্ষ থেকে।
ফলহারিনী অমাবস্যায় মাকে অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছিল। মায়ের রূপ ছিল দেখার মত।


















