সংবাদদাতা,পুরুলিয়াঃ- আজ প্রকাশিত হল ২০২৬-এর উচ্চ মাধ্যমিকের ফলাফল। চলতি বছরে পরীক্ষায় পাশের হার ৯১.২৩ শতাংশ । পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার সবথেকে বেশী, ৯৪.১৯ শতাংশ । প্রথম দশের মেধাতালিকায় স্থান করে নিয়েছে ৬৪ জন ছাত্র ছাত্রী। যাদের মধ্যে ৫৬ জন ছাত্র আর ৮জন ছাত্রী।
প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আদৃত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।
অন্যদিকে এবছরের উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সাফল্য নজর কেড়েছে। রাজ্যের প্রথম ১০-এর তালিকায় জায়গা করে নিয়েছে এই বিদ্যাপিঠের ১৭ জন ছাত্র। বিদ্যালয়ের পাশাপাশি পুড়য়াদের এই সাফল্য পুরুলিয়াবাসীর মুখ উজ্জ্বল করল। উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে পড়া জেলা হলেও শিক্ষায় এগিয়ে থেকে নড়ির গড়ল জেলা।
স্বাভাবতই এই সাফল্যে খুশির হাওয়া অভিভাবক ও শিক্ষক মহলে। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্বামী জ্ঞানরূপানন্দজি মহারাজ এই সাফল্যে নিয়ে জানান, বিদ্যালয়ের সকল পড়ুয়াকে কড়া শৃঙ্খলার মধ্যে দিয়ে চলতে হয়। জীবনের যেকোন সফলতার পিছনে শৃঙ্খলার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সর্বোপরি শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের আর্শীবাদে এই সাফল্য সম্ভব হয়েছে।
দ্বিতীয় স্থান- জিষ্ণু কুন্ডু, প্রাপ্ত নম্বর – ৪৯৫ স্কুল- রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
তৃতীয় স্থান – দেবপ্রিয় মাজি, প্রাপ্ত নম্বর – ৪৯৪ স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
তৃতীয় স্থান – তন্ময় মণ্ডল, প্রাপ্ত নম্বর – ৪৯৪ স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
তৃতীয় স্থান – প্রীতম বল্লভ, প্রাপ্ত নম্বর – ৪৯৪ স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
পঞ্চম স্থান- সৃজন পরিচ্ছা, প্রাপ্ত নম্বর – ৪৯২ স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
পঞ্চম স্থান- সৌমিক দত্ত, প্রাপ্ত নম্বর – ৪৯২ স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
পঞ্চম স্থান- ত্রিদেব চক্রবর্তী, প্রাপ্ত নম্বর-৪৯২- রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ(পুরুলিয়া)
ষষ্ঠ স্থান- শুভদীপ অধিকারী, প্রাপ্ত নম্বর – ৪৯১, স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
ষষ্ঠ স্থান – মণিদীপ মাহাতো, প্রাপ্ত নম্বর – ৪৯১, স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
ষষ্ঠ স্থান- সৌম্যদীপ খান,প্রাপ্ত নম্বর – ৪৯১, স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
ষষ্ঠ স্থান- সৌমাল্য রুদ্র, প্রাপ্ত নম্বর – ৪৯১, স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
সপ্তম স্থান – সৌম্যদীপ ঘোষ, প্রাপ্ত নম্বর – ৪৯০, স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
অষ্টম স্থান- আদর্শ মণ্ডল, প্রাপ্ত নম্বর -৪৮৯, স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
নবম স্থান- অরিত্র দুয়ারি, প্রাপ্ত নম্বর -৪৮৮, স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
নবম স্থান- ময়ুখ পাল, প্রাপ্ত নম্বর -৪৮৮, স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
নবম স্থান- আদিত্য নারায়ণ জানা, প্রাপ্ত নম্বর -৪৮৮, স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
দশম স্থান- অম্লান রায়, প্রাপ্ত নম্বর -৪৮৭, স্কুল – রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)
সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক ২০২৬ থেকেই প্রথম শুরু হয়েছে। গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছিল প্রথম পর্বের পরীক্ষা। সেই তালিকা অনুযায়ী পরীক্ষায় সম্ভাব্য শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিলেন প্রীতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্রই পেয়েছিলেন ৯৮.৯৭ শতাংশ নম্বর।
প্রসঙ্গত উল্লেখ্য এবছর মাধ্যমিক পরীক্ষায় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে প্রথম দশের মেধা তালিকায় জায়গা করে নিয়েছিল ৭ ছাত্র কৃতী ছাত্র।


















