eaibanglai
Homeএই বাংলায়অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বিভ্রান্তি দূর করতে ফর্ম নিয়ে গ্রামে পৌঁছলেন খোদ...

অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বিভ্রান্তি দূর করতে ফর্ম নিয়ে গ্রামে পৌঁছলেন খোদ বিধায়ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাঁকুড়া জেলাতেই শুরু হয়েছে ফর্ম ফিলাপের কাজ। তবে এই ফর্ম নিয়ে নানা মহলে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ ১৩ পাতার বিশাল ফর্মে পরিবারের সকল সদস্যের গুরুত্বপূর্ণ তথ্য থেকে শুরু করে বাড়ি গাড়ি জায়গা জমি নিয়েও নান তথ্য চাওয়া হয়েছে। সেই সকল তথ্য ও ওই তথ্য সংক্রান্ত নথি দেওয়া অনেক সাধারণ মহিলার পক্ষেই কঠিন হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতিতে ফর্ম নিয়ে সাধারণের মধ্যে বিভ্রান্তি দূর করতে উদ্যোগ নিলেন খোদ ছাতনার বিজেপি বিধায়ক।

ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় স্থানীয় বিডিও-কে সঙ্গে নিয়ে আদিবাসী গ্রাম কুশবোনায় গিয়ে এলাকার মহিলাদের ফর্ম পূরণে হাত লাগালেন। এদিকে বিধায়কের এই উদ্যোগে স্বভাবতই খুশী আদিবাসী সমাজের মানুষ।

গ্রামের আদিবাসী মহিলারা জানান এই ফর্ম তাদের পক্ষে পূরণ করা সম্ভব হতো না। বিধায়ক নিজে সরকারি আধিকারিককে সঙ্গে নিয়ে এলাকার মানুষকে ফর্ম পূরণে সাহায্যে করছেন, তাতে সকলেরই সুবিধা হচ্ছে। পাশাপাশি মাসে এই যোজনার তিন হাজার টাকা পেলে পরিবার চালাতে তাদের অনেক সুবিধা হবে বলেও জানান তারা।

অন্যদিকে ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “এই রোদের মধ্যে সব কাজ ছেড়ে ক্যাম্পে গিয়ে মহিলাদের যাতে লাইনে দাঁড়াতে না হয় তাই আমরাই অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছি। সরকারী আধিকারিকদের পাশাপাশি এই কাজে গ্রামের শিক্ষক সহ বিশিষ্ট জনেরাও সাহায্য করছেন। পাশাপাশি ফর্ম নিয়ে যে বিভ্রান্তি বা ভয় তৈরি হয়েছে তা কাটাতে সকলকে সচেতন করা হচ্ছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments