eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে সরকারি কোয়ার্টারে বেআইনি দখলদারি উচ্ছেদ ও নির্মাণ ভাঙার দাবি

দুর্গাপুরে সরকারি কোয়ার্টারে বেআইনি দখলদারি উচ্ছেদ ও নির্মাণ ভাঙার দাবি

নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে পালা বদলের পর রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে হকার উচ্ছেদ সহ অবৈধ উচ্ছেদ অভিযান। এই আবহে দুর্গাপুর শিল্পাঞ্চলে সরকারি হাউজিং কোয়ার্টারে বসবাসকারীদেপ অবৈধ দখলদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অভিযোগ, দুর্গাপুরে সগর ভাঙ্গায় হাউজিং এর বহু কোয়ার্টার রয়েছে যেখানে আশেপাশের জমি দখল করে বাগান, গ্যারেজঘর, কোথাও আবার কোয়ার্টার এক্সটেনশন করে অতিরিক্ত রান্নাঘর, ব্যালকনি তৈরি করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিসরের মধ্যে থাকার কথা থাকলেও তা মানা হয়নি। এছাড়াও সগরভাঙ্গা হাউজিং কলোনির সর্বত্র রাস্তার ধারে বেআইনিভাবে একের পর এক দোকান গজিয়ে উঠেছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন এতে শুধু সরকারি জমি জবরদখল হয়নি, পরিকাঠামোগত নানা সমস্যা যেমন- অনেক ক্ষেত্রে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, রাস্তা বা ড্রেনেজ ব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের একাংশের দাবি, “আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে শুধুমাত্র ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না। সরকারি সম্পত্তি দখল করে যারা ব্যক্তিগত সুবিধা নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর তদন্ত হওয়া উচিত।”

এখন দেখার, হকার উচ্ছেদ ইস্যুর পাশাপাশি সরকারি কোয়ার্টারে বেআইনি দখলদারি ও নির্মাণের অভিযোগ নিয়ে প্রশাসন কতটা সক্রিয় ভূমিকা গ্রহণ করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments