eaibanglai
Homeএই বাংলায়”তোমায় করি গো নমস্কার”

”তোমায় করি গো নমস্কার”

সংবাদদাতা,কলকাতাঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান সন্নিহিত এবং তাঁর পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত কলকাতার জোড়াসাঁকোর ঐতিহ্যমন্ডিত রথীন্দ্র মঞ্চে “বৈতালিক” সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে পালিত হল,কবিপ্রণাম অনুষ্ঠান-“তোমায় করি গো নমস্কার”,১৩ মে সন্ধ্যায়। সংস্থার পরিচালিকা সোনালী রায় চৌধুরীর পরিকল্পনা ও নির্দেশনায় আয়োজিত হল সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তির অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করলেন কলকাতা ও অন্যান্য অঞ্চল থেকে আগত আমন্ত্রিত শিল্পী – ড: দূর্বা সিংহ রায় চৌধুরী, ঋতুকণা ভৌমিক, ঋতুপর্ণা সরকার, দেবাশিস বিশ্বাস প্রমুখ প্রায় ৩০ জন শিল্পী এবং পরিচালিকা স্বয়ং। সম্মেলক সঙ্গীতে অংশগ্রহণ করলেন- সুরে ছন্দে লয়ে তালে, অধরা মাধুরী, নব নন্দন, আলেখ্য ইত্যাদি সংস্থা। নৃত্য পরিবেশন করলেন- অপরাজিতা ধর, মৌসুমী পাইক, দেবারতি সরকার এবং প্রতিভা ব্যানার্জী। আবৃত্তিতে অংশ নিলেন- কাকলি দাশগুপ্ত, তিয়াসা সরকার, নন্দিতা মিত্র প্রমুখ। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় অনবদ্য ছিলেন – দেবাশিস হালদার, মলয় দাস এবং তরুন দাস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments