eaibanglai
Homeএই বাংলায়জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় পদক পেয়ে নজর কাড়ল বাংলার ছোট্ট অয়ন্তিকা

জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় পদক পেয়ে নজর কাড়ল বাংলার ছোট্ট অয়ন্তিকা

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমানঃ- জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় বাংলার হয়ে রুপো জিতে নজর কাড়ল পূর্ব বর্ধমানের অয়ন্তিকা। সম্প্রতি(৪ই থেকে ৭ই জুন ) ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এর পরিচালনায় “কে.আই.ও. সাব জুনিয়র, ক্যাডেট ও জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত হল উত্তরাখণ্ডের দেরাদুনে। এই প্রতিযোগিতায় ক্যারাটে-ডো এ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানসি প্রেমজিত সেনের নেতৃত্বে বাংলার খুদে বাহিনী মোট ৩৬টি পদক (১০টি সোনা, ৮টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ) জয়লাভ করে এবং পদক তালিকায় চতুর্থ স্থান অর্জন করে।

বাংলার এই প্রতিযোগীদের মধ্যে পূর্ব বর্ধমান অয়ন্তিকা সাহা ১০ বছরের +৪০ কেজি মহিলা কুমিতে বিভাগে রৌপ্য পদক জয়লাভ করে। পূর্ব বর্ধমান জেলা থেকে এবারের অফিসিয়াল জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় অয়ন্তিকাই কেবল সুযোগ পেয়েছিল। সম্প্রতি সে, রাজ্য ক্যারাটে বাছাই পর্বে প্রথম হওয়ার সুবাদে রাজ্য দলে জায়গা করে নেয়। জাতীয় প্রতিযোগিতায় ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ুকে হারিয়ে পরপর চারটি বাউট জেতে অয়ন্তিকা। ফাইনালে অসমের কাছে হারলেও, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় সে। এই ছোট্ট বয়সে অয়ন্তিকার এই লড়াকু মনোভাব সত্যিই প্রশংসনীয়।

বর্ধমান ক্যারাটে-ডো এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এবং কোচ রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানান, অয়ন্তিকার পদক জয়ে সকলে খুব গর্বিত ও আনন্দিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments